বৌদ্ধ সম্প্রদায়ের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলার ভালুকিয়াপালং এলাকায় গতকাল শুক্রবার বিকেলে বসে বৌদ্ধ সম্প্রদায়ের মিলনমেলা। একক সদ্ধর্মদেশনা ও ভূমিদান অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এ ধর্মীয় সভায় চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারের বৌদ্ধ নারী-পুরুষেরা অংশ নেন।
উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক এস ধর্মপাল মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ধর্মীয় সভায় বক্তব্য দেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপক বড়ুয়া, রামু রামকুট বনাশ্রম বিহারের পরিচালক জৌতি সেন থের, উখিয়া শৈলেরডেবা জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পরিচালক কুশালায়ন থের, অনিল কান্তি বড়ুয়া প্রমুখ। শ্রীমৎ শীলানন্দ স্থবির বলেন, বৌদ্ধধর্মাবলম্বীরা হিংসা, বিদ্বেষ পোষণ করলে আসল ধর্ম শিক্ষা নিতে পারে না।