বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টি পুনর্গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সভাপতিত্বে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় গতকাল বুধবার বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টি পুনর্গঠন করা হয়।ধর্ম প্রতিমন্ত্রীকে সভাপতি করে পুনর্গঠিত সাত সদস্যবিশিষ্ট ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার স্বজন তালুকদার, রাঙামাটি পার্বত্য জেলার জ্ঞানেন্দ্রিয় চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলার জ্ঞানবিকাশ চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কেউ চিং চৌধুরী, সুপ্ত বড়ুয়া ও বরগুনার অংশিট।সভায় বৌদ্ধধর্মের বিভিন্ন মন্দির ও বিহারের সংস্কারের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রতিমন্ত্রী বরাদ্দ করা টাকার যথাযথ ব্যবহারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তথ্য বিবরণী।