বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় বিএনপির স্থানীয় নেতা মিজান উদ্দিন ওরফে মিজান মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার ফতেখাঁরকুলের সিপাহীরপাড়া থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে মিজান উদ্দিনের নেতৃত্বে প্রথম মিছিল বের করে বৌদ্ধপল্লিতে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, গতকাল রোববার কক্সবাজারের বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে মিজানকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ফতেখাঁরকুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।