বৌদ্ধপল্লিতে হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুসহ বিভিন্ন স্থানে বৌদ্ধপল্লিতে হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন হয়েছে। সমিঞ্চলিত সাংস্কৃতিক জোট এ কর্মসূচির আয়োজন করে। গতকাল বেলা ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শওকত আলী, নিজাম উদ্দিন ও সৈয়দ আতিক।বক্তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।