বৌদ্ধপল্লিতে হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু ও উখিয়া এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধপল্লিতে হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার মানিকগঞ্জে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং পূজা উদ্যাপন পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধন করা হয়।গতকাল বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে পূজা উদ্যাপন পরিষদের জেলা শাখার সভাপতি দীপক কুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন পরিষদের সহসভাপতি অজয় রায়, সাধারণ সম্পাদক অসীম বিশ্বাস, কেন্দ্রীয় সদস্য লক্ষ্মী চ্যাটার্জি, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা শাখার আহ্বায়ক বাবুল চৌধুরী প্রমুখ।বক্তারা বলেন, রামু, পটিয়া ও উখিয়ায় বৌদ্ধ ও হিন্দুমন্দির এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়ায় সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মানবেতর দিন কাটাচ্ছেন।বক্তারা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।