বৌদ্ধবিহার ও মন্দিরে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ এবং চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধবিহার ও হিন্দুমন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বরগুনার পাথরঘাটা ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গতকাল সোমবার মানববন্ধন করা হয়েছে। সকালে পাথরঘাটার শেখ রাসেল স্কয়ারে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন পাথরঘাটা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অরুন কুমার কর্মকার। বক্তৃতা করেন পরিষদের সাধারণ সম্পাদক সত্যন্দ্রনাথ কালিদাস, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব শীল, অমল তালুকদার প্রমুখ। বক্তারা বৌদ্ধবিহার ও হিন্দুমন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়।এদিকে কলাপাড়া পৌর শহরের মনোহরীপট্টিতে উপজেলা সমিঞ্চলিত নাগরিক সমাজের উদ্যোগে একই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেয়।