বৌদ্ধমন্দিরে হামলার পেছনে ‘দুরভিসন্ধি’ রয়েছে: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও কক্সবাজারে বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও ঘরবাড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাই নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এর পেছনে ‘গভীর দুরভিসন্ধি’ রয়েছে। গতকাল সোমবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।হামলা রহস্যজনক—আমিনী: জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশে জঙ্গিবাদ ও মৌলবাদ উত্থানের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তৃতার পর বৌদ্ধপল্লিতে হামলার ঘটনা ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। দলের নির্বাহী কমিটির সভায় তিনি বলেন, এত বড় ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকা সেই রহস্যকে আরও ঘনীভূত করে।