বৌদ্ধমন্দিরে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধপল্লিতে হামলার প্রতিবাদে গতকাল শনিবার নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ কয়েকটি সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সকালে প্রতিবাদ সমাবেশ করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও নারায়ণগঞ্জ পূজা উদ্যাপন পরিষদ।বিকেলে একই স্থানে সমাবেশ করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। জোটের সভাপতি প্রদীপ ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহসভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী সংকর রায়, রথীন চক্রবর্তী প্রমুখ। একই সময়ে নগরের ২ নম্বর রেলগেট এলাকার সৈয়দ আলী চেম্বারের সামনে জেলা সিপিবি ও বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়েছে।