বৌদ্ধমন্দিরে হামলার প্রধান আসামিসহ ৫২ আসামি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত ৫২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে পুলিশের কয়েকটি দল উপজেলার প্রত্যন্ত উপকূলীয় ও পাহাড়ি দুর্গম এলাকায় এ অভিযান চালায়। এ সময় বৌদ্ধমন্দির হামলার মামলার এক আসামি ও ডাকাত সর্দারকে আটক করে। উখিয়া থানা সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টা থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা ও ওসি (তদন্ত) নীলু কান্তি বড়ুয়ার নেতৃত্বে থানার উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের পাঁচটি দল উপজেলার পাঁচ ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় জিআর, সিআর, ডাকাতি, বন মামলা, বৌদ্ধমন্দির হামলাসহ বিভিন্ন মামলার পলাতক ৫২ জন আসামিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে উপজেলার রাজাপালং ইউনিয়নের খয়রাতিপাড়া প্রজ্ঞামিত্র বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ ও হামলার মামলার প্রধান আসামি হাজীর পাড়া গ্রামের শাকের আলী ছেলে শাহজালাল (৩০) এবং ডাকাতি মামলার পলাতক আসামি রত্নাপালং ইউনিয়নের খন্দকার পাড়া গ্রামের ছৈয়দ আহামঞ্চদের ছেলে নুরুল হুদা (৩৫) ও রয়েছেন।