বৌবাজারে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বাকলিয়া থানার মিয়াখান নগরের বৌবাজারে আগুনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে।নিহত ব্যক্তির নাম আকবর আলী (৫৫)। তিনি স্থানীয় শরবত আলীর ছেলে। আগুনে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেব বলেন, ‘মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। নিহত আকবর আলী মানসিকভাবে সুস্থ ছিলেন না। তিনি কাঁচা টংঘরের দুই তলায় থাকতেন। আগুন লাগার পর তাঁর স্ত্রী ও ছেলে ডাকলেও তিনি সেখান থেকে নেমে আসেননি বলে স্থানীয়রা জানায়।’