যুব সংগঠন (নিবন্ধন এবং পরিচালনা) বিল, ২০১৫ গতকাল সোমবার জাতীয় সংসদে পাস হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলে বলা হয়েছে, মিথ্যা তথ্য, ব্যক্তি বা রাজনৈতিক দলীয় স্বার্থে যুব সংগঠন বা তার অর্থ ও সম্পদ ব্যবহার করলে সর্বোচ্চ
ছয় মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ড হবে। একই সঙ্গে সংগঠন বিলুপ্তির বিধানও রয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এই আইনের মাধ্যমে যুব কার্যক্রমের সংজ্ঞা ও পরিধি নির্ধারণ করা হয়েছে, যা সংগঠনের কর্মকাণ্ডে শৃঙ্খলা আনবে।
পাশাপাশি মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে কোনো যুব সংগঠন প্রতিষ্ঠিত বা তালিকাভুক্ত হলে অথবা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকলে প্রস্তাবিত আইনে সংগঠন বিলুপ্ত করাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের বিধান রাখা হয়েছে।