ব্যক্তিগত গাড়ি খাদে পড়ে দুই ব্যক্তি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের শহর বাইপাসের ঘারিন্দা এলাকায় একটি প্রাইভেট কার খাদে পড়ে দুজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফজলুল কবির জানান, প্রাইভেট কারটি গতকাল সন্ধ্যায় মধুপুর উপজেলা থেকে গাজীপুর যাচ্ছিল। শহর বাইপাসের ওই এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এর আরোহী মকবুল হোসেন (৩০) মারা যান। আহত অবস্থায় ফারুক হোসেন (৩৫) নামের অপর আরোহীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতলে ভর্তি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়। নিহত দুজনেরই বাড়ি গাজীপুরের লাউজুর গ্রামে।