ব্যক্তিগত চাওয়া পাওয়া পরিত্যাগ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, একটি সংগঠনের শক্তি হচ্ছে তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁদের যথাযথ মূল্যায়ন করতে হবে। দলীয় নেতা-কর্মীদেরও ব্যক্তিগত চাওয়া-পাওয়া পরিত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।
গতকাল বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর এ কথা বলেন। সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে রেলওয়ে পুলিশ ক্লাব চত্বরে দুই পর্বে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। সম্মেলনের উদ্বোধন করেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক। দ্বিতীয় অধিবেশনে সৈয়দপুর পৌর আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়।