ব্যক্তিগত শুদ্ধাচারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বদিউজ্জামান বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত শুদ্ধাচার অনুশীলনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিশ্চিত করা সম্ভব।
গতকাল বুধবার দুপুরে খুলনা সার্কিট হাউসে ‘শুদ্ধাচার কৌশল’-বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এ কথা বলেন। তিনি বলেন, কোমলমতি ছাত্রছাত্রীদের মননে সততার বীজ রোপণ করতে ইতিমধ্যে দেশের ২২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা সংঘ’ নামে কমিটি করা হয়েছে। দুর্নীতি থেকে দূরে থাকা ও দুর্নীতি প্রতিরোধ করাই হবে এই সংঘের কাজ।
নাগরিক সেবা নিশ্চিতকরণ, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনা বিভাগীয় প্রশাসন এই সেমিনারের আয়োজন করে। বিভাগ ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা এতে অংশ নেন।