ব্যক্তিবিশেষকে নিয়ে আন্দোলন প্রতিহত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি ব্যক্তিবিশেষ নিয়ে আন্দোলন করলে, তা শক্ত হাতে প্রতিহত করা হবে।গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি নিয়মতান্ত্রিক আন্দোলন করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।মাহবুব উল আলম হানিফ বলেন, হাওয়া ভবনে বসে তারেক রহমান পাঁচ বছর লুটপাট করেছেন। কোকোও একই সঙ্গে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছেন। এখন তাঁর প্যারোলে মুক্তি নিয়ে বিএনপি মাতম তুলেছে। তিনি বলেন, গ্রেনেড হামলার অন্যতম আসামি মুফতি হান্নান জবানবন্দিতে বলেছেন, কীভাবে তারেক রহমান হাওয়া ভবনে বসে এ হামলার পরিকল্পনা করেছেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের যেভাবে প্রচলিত আইনে বিচার করা হয়েছে, সেভাবেই এই গ্রেনেড হামলারও বিচার করা হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ গ্রেনেড হামলার ঘটনাটি দেশের জন্য একটি কালো অধ্যায় উল্লেখ করে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার দাবি করেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীর, শিক্ষক মো. শাহিনুর রহমান, মো. লুৎফর রহমান, মো. জাকারিয়া, কামাল হোসেন, আওয়ামী লীগের সহ-সম্পাদক নির্মল গোস্বামী, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী মো. নজিবুল্লাহ্ প্রমুখ।