ব্যক্তিমালিকানায় হস্তান্তর-প্রক্রিয়া বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যক্তিমালিকানায় প্রতিষ্ঠান হস্তান্তরের প্রতিবাদে এবং বকেয়া বেতনের দাবিতে গতকাল খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন খুলনার আলীম জুট মিলসের কর্মচারী ও শ্রমিকেরা। ছবিটি সকালে খুলনার অফিস গেট মোড়সংলগ্ন খুলনা-যশোর মহাসড়ক থেকে তোলা l প্রথম আলো
ব্যক্তিমালিকানায় প্রতিষ্ঠান হস্তান্তরের প্রতিবাদে এবং বকেয়া বেতনের দাবিতে গতকাল খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন খুলনার আলীম জুট মিলসের কর্মচারী ও শ্রমিকেরা। ছবিটি সকালে খুলনার অফিস গেট মোড়সংলগ্ন খুলনা-যশোর মহাসড়ক থেকে তোলা l প্রথম আলো

খুলনার রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলস ব্যক্তিমালিকানায় হস্তান্তর-প্রক্রিয়া বাতিল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা দুটা পর্যন্ত ওই কর্মসূচি পালন করেন তাঁরা।
কারখানার কয়েকজন শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অবরোধের শুরুতে সকাল ১০টার দিকে লাঠি হাতে শ্রমিকেরা মহাসড়কে বসে পড়লে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে শ্রমিকেরা মহাসড়কের কিছু অংশ যান চলাচলের জন্য ছেড়ে দেন। এতে যানবাহন আস্তে আস্তে চলতে শুরু করে। বেলা একটার দিকে যান চলাচল প্রায় স্বাভাবিক হয়ে যায়।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ ও নন-সিবিএ ঐক্য পরিষদ।
অবরোধ চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন আলীম জুট মিল হস্তান্তর প্রতিরোধ কমিটির আহ্বায়ক আবদুর রশিদ। বক্তব্য দেন সিবিএ ও নন-সিবিএ ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক সৈয়দ জাকির হোসেন, আলীম জুট মিলের সিবিএর সাবেক সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মিলটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার জন্য একটি মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বর্তমানে মিলটিতে স্থায়ী ও বদলিসহ প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। মিলটি ব্যক্তি মালিকানায় নেওয়া হলে শ্রমিক-কর্মচারীরা পরিবার নিয়ে সীমাহীন কষ্টের মধ্যে পড়বেন। তাই তাঁরা অবিলম্বে আলীম জুট মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর-প্রক্রিয়া বাতিলসহ বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।