ব্যতিক্রমধর্মী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে ‘জনগণের দোরগোড়ায় সেবা এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সভাটি হয়। ঈশ্বরদীর ইউএনও শাকিল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক রেখা রাণী বালো। সভায় আরও উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, মকলেছুর রহমান, জাহিদ নেওয়াজ, মাহজেবিন শিরিন, আসমা খান প্রমুখ।