প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটপ্রেমী ছাত্র-ছাত্রীরা গতকাল সোমবার ধানমন্ডি সাতমসজিদ রোডে এক ব্যতিক্রমী স্বাস্থ্যমেলায় মিলিত হন। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ও ইউএন এইডস যৌথভাবে এ মেলার আয়োজন করে। গতকাল বিশ্ব ভালোবাসা দিবসে মেলায় আগতরা স্বাক্ষর ব্যাটে ‘এইডসকে না বলি রোগীকে নয়’—এ অঙ্গীকার স্বাক্ষর করে এইডস রোগীর প্রতি তাঁদের ভালোবাসা উৎসর্গ করেন।স্বাস্থ্যমেলার প্রধান আকর্ষণ ছিল ‘মিনি পিচে, শিশুদের সঙ্গে সাবেক ক্রিকেট খেলোয়াড় ও সাংবাদিকদের ক্রিকেট খেলা। এ ছাড়া ছিল পথ শোভাযাত্রা, বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিত্র প্রদর্শনীর আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান, বিশিষ্ট চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি।