ব্যতিক্রমী উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী গতকাল বৃহস্পতিবার বিএনপির প্রার্থীসহ পরাজিত তিন প্রার্থীর বাড়িতে যান। এ সময় তিনি তাঁদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরাজিত প্রার্থীদের সঙ্গে নিয়ে পৌরসভার উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার করেন। গোলাম মাহফুজ চৌধুরী বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। পরাজিত প্রার্থীদের সঙ্গে নিয়েই পৌরসভার উন্নয়নকাজ করতে চাই।’ এ ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন পৌরবাসী।