প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমে উঠেছে সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন। আগামী বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে সাভারের মূল ব্যবসাকেন্দ্র হিসেবে পরিচিত বাজার রোডে। প্রার্থীরা প্রতীক হিসেবে জ্যান্ত হাতি ও গরুর পাশাপাশি আনারস, ফুল, ফুটবলসহ বিভিন্ন ধরনের সামগ্রী ব্যবহার করছেন। এবারের নির্বাচনে ২১টি পদের মধ্যে শিক্ষা ও সাহিত্য, প্রচার এবং ধর্মবিষয়ক সম্পাদকসহ কোষাধ্যক্ষ ও সহ-কোষাধ্যক্ষ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৬টি পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।