দ্বিতীয় দফা উপজেলা পরিষদের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার দেখা গেছে। দেশের ১১৪টি উপজেলার ৬৬টি উপজেলায় তাঁরা নির্বাচিত হয়েছেন। এর অর্ধেকের কম উপজেলায় জয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা। তাঁরা মাত্র ৩২ উপজেলায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থীরা ভাইস চেয়ারম্যান পদে ৩২টি উপজেলায় নির্বাচিত হলেও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নয়টি উপজেলায় জয়ী হয়েছেন। বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টির একজন ও ১৪-দলীয় জোটের ওয়ার্কার্স পার্টির এক প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, এমন পাঁচজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
গত বৃহস্পতিবার দেশের ৫২টি জেলার ১১৫টি উপজেলায় ভোট নেওয়া হয়। কিন্তু সহিংসতার কারণে ভোটের দিনই নোয়াখালী সদর উপজেলায় ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। চাঁদপুরের ফরিদগঞ্জে ছয়টি ও জামালপুরের মেলান্দহে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকায় ভাইস চেয়ারম্যান পদে ফল ঘোষণা করা যায়নি। কিন্তু দুটি উপজেলায় ওইসব কেন্দ্রের মোট ভোটারের চেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের ভোট এগিয়ে থাকায় তাঁদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
বিএনপির ৬৬ জন জয়ী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নাজিয়া এমদাদ, ফেনীর পরশুরামে নাসিমা কামরুল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মেহেরপুরে মুজিবনগরে গুল নাহার ও গাংনীতে লায়লা আরজুমান আরা বানু, দিনাজপুরের বীরগঞ্জে সেলিনা আক্তার ও বিরামপুরে জিন্নাতুন নেছা, ফরিদপুরের সালথায় মোরশেদা খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও নগরকান্দায় রওশন আরা বেগম, ঢাকার কেরানীগঞ্জে সাবেরা বেগম ও সাভারে মিনি আক্তার, বাগেরহাটের ফকিরহাটে তহুরা খানম ও কচুয়ায় নাজমা সরোয়ার, লালমনিরহাট সদরে আনজুমান আরা শাপলা, হাতীবান্ধায় মাকতুফা রহমান ও পাটগ্রামে লতিফা আক্তার, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সুলতানা রাজিয়া, যশোরের শার্শায় নূর জাহান, বাঘারপাড়ায় দিলারা জামান ও ঝিকরগাছায় নাহিদা আক্তার নির্বাচিত হয়েছেন।
নেত্রকোনার খালিয়াজুরিতে মনোয়ারা বেগম ও কলমাকান্দায় কলি আক্তার, কুমিল্লার দেবীদ্বারে সুফিয়া বেগম ও মনোহরগঞ্জে আফরোজা কুসুম, পাবনার চাটমোহরে সুফিয়া বেগম ও ভাঙ্গুরায় জ্যোৎস্না পারভীন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নুরুন নেছা, নাটোর সদরে মুর্শেদা বেগম ও লালপুরে রোকসানা মূর্তজা, মুন্সিগঞ্জের শ্রীনগরে জাহানারা বেগম, রাজশাহীর বাঘায় ফারহানা দিল আফরোজ, বান্দরবানের লামায় সারাবান তহুরা, রোয়াংছড়িতে মাউসাং মারমা ও থানচিতে বকুলী মারমা, রাঙামাটির কাপ্তাইয়ে নূর নাহার, নওগাঁ সদরে শবনম মোস্তারী, বদলগাছীতে শাম্মী আকতার, পত্নীতলায় মরিয়ম বেগম শেফা, সাপাহারে মোরশেদা পারভীন ও নিয়ামতপুরে মনোয়ারা খাতুন, সাতক্ষীরার শ্যামনগরে নূর জাহান পারভীন, সুনামগঞ্জের দিরাইয়ে ছবি চৌধুরী, নোয়াখালীর চাটখিলে শারমিন আনোয়ার ও সোনাইমুড়িতে ফারদিন আক্তার, মানিকগঞ্জ সদরে ফারজানা জোবায়দি ও হরিরামপুরে কামরুন্নাহার মুন্নী, হবিগঞ্জের চুনারুঘাটে কাজী সাথিয়া আক্তার, সিলেটের বালাগঞ্জে রেফা বেগম, পিরোজপুরের নাজিরহাটে সেলিনা বেগম ও কাউখালীতে ফাতেমা ইয়াসমিন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তাহমিনা আক্তার, বগুড়ার শাজাহানপুরে কোহিনুর আক্তার, কাহালুতে মমতা আরজু কবিতা ও শিবগঞ্জে বিউটি বেগম, কুড়িগ্রামের রাজারহাটে কোরাইশী লায়লা ফেরদৌসী ও নাগেশ্বরীতে ফেরদৌসী বেগম, জামালপুরের মেলান্দহে সামসুন নাহার, ইসলামপুরে সুফিয়া বেগম ও বকশীগঞ্জে রহিমা, জয়পুরহাট সদরে জাহেদা কামাল ও ক্ষেতলালে শামিমা আকতার, চাঁদপুর সদরে মনিরা চৌধুরী, মতলব উত্তরে নিলুফা আক্তার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ময়মনসিংহের সদরে খালেদা আতিক ও ঈশ্বরগঞ্জে শেফালী হামিদ, গাইবান্ধার পলাশবাড়ীতে কোহিনূর বেগম, খুলনার ডুমুরিয়ায় শিরিনা দৌলত ও চট্টগ্রামের পটিয়ায় আফরোজা বেগম বেসরকারি ফলাফলে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগের ৩২ জন জয়ী: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সেলিনা জাহান, টাঙ্গাইলের সখীপুরে তাহমিনা আক্তার, ফরিদপুরের বোয়ালমারীতে রেখা পারভীন, নরসিংদীর শিবপুরে নাসিমা সুলতানা, মাদারীপুরের শিবচরে ফাহিমা আক্তার ও রাজৈরে উম্মে মুসলেমিন বিনতে মাহবুব, গোপালগঞ্জ সদরে নিরুন্নাহার বেগম ও কোটালীপাড়ায় লক্ষ্মী রানী সরকার, টাঙ্গাইলের সখীপুরে তাহমিনা আক্তার, যশোরের চৌগাছায় আকলিমা খাতুন, নেত্রকোনার বারহাট্টায় নিলুফা বেগম ও পূর্বধলায় হোসনে আরা বেগম লুৎফা, নোয়াখালীর কোম্পানীগঞ্জে আনজুমান পারভীন ও কবিরহাটে রাশেদা ইসলাম, সিরাজগঞ্জের তাড়াশে মনোয়ারা বেগম, নাটোরের গুরুদাসপুরে শাহিদা আক্তার, কক্সবাজারের চকরিয়ায় সাপিয়া বেগম, মুন্সিগঞ্জ সদরে মেহেরুন নেসা, সুনামগঞ্জের সদরে নিগার সুলতানা, কুমিল্লার লাকসামে রাশিদা বেগম, বান্দরবানের রুমায় জিং এং ময় বম, নওগাঁর আত্রাইয়ে মমতাজ বেগম, কুষ্টিয়ার মিরপুরে শারমিন আক্তার, দিনাজপুরের চিরিরবন্দরে তরু বালা রায়, বরিশাল সদরে রেহানা বেগম, জয়পুরহাটের কালাইয়ে মরিয়ম নেছা, চাঁদপুরের মতলব দক্ষিণে লক্ষ্মী রাণী দাস ও ফরিদগঞ্জে রীনা নাছরিন, ময়মনসিংহের ভালুকায় মনিরা সুলতানা, ফেনী সদরে খাদিজা আক্তার খানম, ভোলার চরফ্যাশনে আকলিমা ফারুক ও বোরহানউদ্দিনে মাহফুজা ইয়াসমিন জয়ী হয়েছেন।
জামায়াতের নয়জন: মাগুরার শালিখায় তাহমিনা আক্তার ও মহম্মদপুরে রেশমা খাতুন, কক্সবাজারের পেকুয়ায় লুৎফা হায়দার, ঝিনাইদহের মহেশপুরে হাসিনা খাতুন, নাটোরের বাগাতিপাড়ায় শাবানা আক্তার, কুষ্টিয়ার খোকসায় ইশরাত জাহান, কুমারখালীতে আনজু আরা জ্যোৎস্না, বগুড়ার আদমদীঘিতে ফারহানা আহমদ ও চট্টগ্রামের লোহাগাড়ায় গুলশানা আরা বেগম নির্বাচিত হয়েছেন।
অন্যান্য দলের দুজন: কুড়িগ্রামের রাজীবপুরে জাতীয় পার্টির বিলকিছ বেগম ও দিনাজপুরের ঘোড়াঘাটে ওয়ার্কার্স পার্টির রুশিনা সরেন জয়ী হয়েছেন।
স্বতন্ত্র পাঁচজন: রাঙামাটির নানিয়ার চর উপজেলায় কোয়ালিটি চাকমা, খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বেবী রানী বসু, রংপুরের বদরগঞ্জে রুবিনা আক্তার, নীলফামারীর কিশোরগঞ্জে শিরিনা বেগম ও শেরপুরের ঝিনাইগাতিতে লাইলী বেগম নির্বাচিত হয়েছেন।