ব্যবসন কলেজে অধ্যাপক ইউনূসের সমাবর্তন বক্তৃতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ঐতিহ্যবাহী ব্যবসন কলেজে সমাবর্তন বক্তৃতা দিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শতবর্ষের পুরোনো কলেজটির গত শনিবারের এই সমাবর্তন অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার অতিথি উপস্থিত ছিলেন।
অধ্যাপক ইউনূস তাঁর বক্তৃতায় তরুণদের সীমাহীন সৃষ্টিশীলতা নিয়ে কথা বলেন এবং মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের ক্ষমতা ব্যবহার করতে তরুণ গ্র্যাজুয়েটদের উদ্বুদ্ধ করেন। তিনি তাঁদের শুধু নতুন নতুন প্রযুক্তির সুবিধাভোগী হয়ে তৃপ্ত থাকতে নয়, বরং দারিদ্র্য ও বেকারত্বমুক্ত নতুন পৃথিবী গড়ে তুলতে যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবনের আহ্বান জানান। তিনি সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের সৃষ্টিশীল ক্ষমতার প্রায় সবটুকু প্রয়োগ করতে অনুপ্রাণিত করেন। বিজ্ঞপ্তি।