ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২৫ লক্ষ টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা পৌর শহরের বড়বাজারে গ্রামীণফোনের পরিবেশক প্রতিষ্ঠানের কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা সিন্দুক ভেঙে ২৫ লক্ষাধিক টাকা নিয়ে গেছে। গতকাল বুধবার এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানের মালিক মৃত্যুঞ্জয় রায় নেত্রকোনা মডেল থানায় একটি মামলা করেছেন।এজাহারে বাদী উল্লেখ করেন, সোমবার রাত সাড়ে নয়টার দিকে কাজ শেষে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা ইস্পাতের সিন্দুকে ২৫ লাখ ১৯ হাজার ৩২৮ টাকা রেখে চলে যান। পরদিন মঙ্গলবার কার্যালয়ের কাজ বন্ধ ছিল। গতকাল সকাল আটটার দিকে পিয়ন কার্যালয়ের দরজা খুলে হিসাবকক্ষসহ বিভিন্ন কক্ষের দরজা খোলা দেখতে পান। ভবনের চতুর্থ তলার উত্তর পাশের জানালা আংশিক ভাঙা পাওয়া যায়। খবর পেয়ে কর্মকর্তারা গিয়ে দেখেন সিন্দুক ভেঙে চোরেরা সব টাকা নিয়ে গেছে।