ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা ও বড় মহেশখালী এলাকায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন গতকাল সোমবার এ রায় দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক রূপম কান্তি পাল বলেন, ভেজাল ও নিম্নমানের পণ্য এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ওই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।