ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অশ্লীল ছবি ও সিডি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে একটি কম্পিউটার, প্রচুর অশ্লীল ছবি, সিডি ও ভিডিও ক্লিপ উদ্ধার করেছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম ইকবাল জানান, ‘তুলি নীড়’ নামের ওই ব্যবসাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা চলে আসছে। এর আড়ালে নানা বয়সী ছেলেমেয়েদের দিয়ে নীল ছবির ব্যবসা চলত। এলাকার আপেলসহ (৩২) প্রভাবশালী একটি চক্র ওই ব্যবসা চালাত।পুলিশ সূত্রে জানা গেছে, শহরের নিমনগর বালুবাড়ী এলাকায় বসবাসকারী বিরল উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আহমেদ গত জানুয়ারি মাসে আপেলের কাছ থেকে ২৫ হাজার টাকা সুদে ধার নেন। এর মধ্যে ১৬ হাজার টাকা পরিশোধ করেন। অবশিষ্ট নয় হাজার টাকা গত জুন মাসের মধ্যে পরিশোধ করার সময় ছিল। কিন্তু ২২ জুন রাতে বুলবুল আহমেদ ফুলবাড়ী বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার পথে আপেলসহ চারজন তাঁকে আটক করে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়ে যায়। সেখানে তাঁকে মারপিট করে ও ফাঁকা স্ট্যাস্পের ওপর সই আদায় করে। পকেটে থাকা তাঁর টাকা ও মুঠোফোন নিয়ে নেয়। এরপর তাঁকে নগ্ন করে মোবাইল ফোনে ছবি ধারণ করে তা পোস্টার বানিয়ে এবং ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে এক লাখ টাকা দাবি করে।বুলবুল আহমেদ জানান, রাত ১১টার দিকে ছাড়া পেয়ে তিনি বাসায় এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। গত মঙ্গলবার তিনি বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন।