ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গতকাল বুধবার পৌর এলাকার চৌমোহনায় প্রতিবাদ সমাবেশ হয়েছে। শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশ থেকে গত মঙ্গলবার হরতাল চলাকালে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। সমাবেশে সমিতির সভাপতি শেখ মো. লুৎফুর রহমান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সমিতির সহসভাপতি মোবাশ্বির আলী ও মো. কাদির খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ ধর, প্রচার সম্পাদক মো. আক্তার হোসেন প্রমুখ। সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, হরতালের কারণে এখন থেকে সাপ্তাহিক বন্ধের দিনে শুক্রবার সব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে। এ ছাড়া হরতালের দিনেও বেলা দুইটার পর থেকে সব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে। ভবিষ্যতে কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হলে তা প্রতিরোধ করা হবে বলেও ব্যবসায়ী নেতারা ঘোষণা দেন।সমাবেশ শেষে ব্যবসায়ী নেতারা শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একটি সঞ্চারকলিপি দেন।