ব্যবসাপ্রতিষ্ঠানের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দুমকি উপজেলা শহরে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। এর মধ্যে পাঁচটি গয়নার দোকান ও দুটি করাতকল। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল সকালে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলা শহরের এসব ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায়। ওই প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র হালনাগাদ না থাকায় ধরন অনুযায়ী এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত করে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।