ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর উপজেলা সদরের স্বর্ণালংকার তৈরির দোকানগুলোতে চুরি বন্ধ ও বাজারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। ওই বাজারের ব্যবসায়ীরা এ দাবিতে গত সোমবার সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন। ব্যবসায়ীরা জানান, দুই মাস আগে উপজেলা সদরের নতুন বাজারে স্বর্ণালংকার তৈরির দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।