ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকায় শ্রমিকের হাতে এক আইপিএস কারখানার ব্যবস্থাপক খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গিয়াস ভিলার নিচে কারখানা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম এরশাদ হোসাইন। তাঁর বাড়ি লোহাগাড়ায়। তিনি জেকুয়া ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। প্রতিষ্ঠানটি আইপিএসের বক্স তৈরি করে। কারখানাটিতে ছয়জন শ্রমিক কাজ করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, অপর এক শ্রমিকসহ রাতে কারখানায় ঘুমাতেন এরশাদ। গতকাল দুপুরে অন্য শ্রমিকেরা কারখানায় গিয়ে মেঝেতে এরশাদের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশে খবর দেন। রাতের কোনো একসময় তাঁকে খুন করে শ্রমিক আশিক পালিয়ে যান।এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা আবদুল্লাহ বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় আশিককে আসামি করা হয়।