ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। গত শনিবার নগরের একটি কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ইবরা ফুডস অ্যান্ড বেভারেজেস লিমিটেডের চতুর্থ বার্ষিক সাধারণ সভা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আরিফ হোসাইন।
অনুষ্ঠানে আরিফ হোসাইন জানান, খাদ্যপণ্যে ভেজাল ও বিষাক্ত পদার্থের মিশ্রণ থেকে ভোক্তাদের বাঁচাতে প্রতিষ্ঠানটি খাদ্যপণ্য বাজারজাতে আগ্রহী হয়। চালুর চার বছরের মাথায় প্রতিষ্ঠানের ১৯টি পণ্য বাজারজাত করা হয়েছে। ভালো খাবার খান, ভালো থাকুন—এ স্লোগানে প্রতিষ্ঠানটি ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত পণ্য উৎপাদন করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক শাহেদুল ইসলাম, মো. আবদুল্লাহ, মো. হোসাইন, মো. সাইফুল ইসলাম প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক