আধুনিক ব্যবসায়িক সমস্যাগুলো মোকাবিলার জন্য ব্যবসায়িক ক্ষেত্রে ফাইন্যান্স বিভাগকে আরও বৈচিত্র্য অবলম্বন করতে হবে। এসিসিএ প্রণীত ‘বিল্ডিং এ বেটার বিজনেস থ্রু ফাইন্যান্স ডাইভার্সিটি’ শীর্ষক একটি নতুন প্রতিবেদনে বৈচিত্র্য অবলম্বনের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা হয়েছে। nএসব নিয়ে সম্প্রতি ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এক গোলটেবিল বৈঠক আয়োজন করে এসিসিএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইকমিশনার ডব্লিউ গিবসন সিএমজি। অংশগ্রহণ করে ওয়ার্ল্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, দি সিটি ব্যাংক, রবি আজিয়াটা, রূপালী ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, শেভরন, ইউনিলিভার, বিএটিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও নীতি নির্ধারকেরা। অনুষ্ঠানে এসিসিএর বাংলাদেশের কান্ট্রি হেড মহুয়া রশীদ বলেন, ‘বৈচিত্র্য এমন একটি শব্দ, যা আজকের ব্যবসায়িক জগতে কোনো রকম পূর্বচিন্তা ছাড়াই ব্যবহূত হয়। আমাদের সমীক্ষা অনুযায়ী বিশ্বের বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ব্যাপারটিকে আরও গুরুত্ব দেয়।’ বিজ্ঞপ্তি।