প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর ও হরিহরনগর সীমান্তে বাংলাদেশি তিন গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ। বুধবার রাতে সীমান্তের শূন্যরেখা থেকে তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়। আটক ব্যক্তিরা হলেন বেনীপুর গ্রামের আরিফুল ইসলাম ও হাসেম আলী এবং হরিহরনগর গ্রামের কাওসার উদ্দীন। ওই রাতে এই তিনজন সীমান্তপথে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁদের আটক করেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি।