প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলার দক্ষিণ সোনাখুলি গ্রাম থেকে গত শনিবার ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব সদস্যরা। তারা হলো জলঢাকা উপজেলার ভাবনচুর গ্রামের জহুরুল হক ও জহরত উল্লাহ। গতকাল সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। রংপুর র্যাব-১৩-এর ডিএডি মমিনুল ইসলাম বলেন, শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে ৫০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী বলেন, গত রোববার আটককৃতদের থানায় সোপর্দ করে র্যাব।