ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছোট ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে হুমায়ুন কবির (৫৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার উপজেলার হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হুমায়ুনের ছোট ভাই ইব্রাহিম খলিল উল্লাহর স্ত্রীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। থানার পরিদর্শক (তদন্ত) অংশু কুমার দেব বলেন, ‘রান্নাঘর তৈরি করা নিয়ে হুমায়ুনের সঙ্গে পারভিনের ঝগড়া হয়। একপর্যায়ে পারভিনের লাঠির আঘাতে ঘটনাস্থলেই হুমায়ুনের মৃত্যু হয়। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।