ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-বোনারপাড়া সড়কের গাইবান্ধার সাঘাটা উপজেলার উত্তমবাজার নামক স্থানে গতকাল বৃহস্পতিবার তারা মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তারা মিয়া উপজেলার পদুমশহর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গতকাল বিকেলে সড়ক পার হওয়ার সময় গাইবান্ধা থেকে সাঘাটাগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত তারা মিয়াকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনি মারা যান।  গাইবান্ধা প্রতিনিধি