ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর হাজারী ফিলিং স্টেশনের সামনে বাসচাপায় গতকাল শনিবার আবদুল মান্নান (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার জয়দা গ্রামের নোয়াব আলীর ছেলে। মান্নান কোমল পানীয় কোম্পানি কোকাকোলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকার পরিবেশক ছিলেন।  নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা