ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার চড়াপাড়া-বারবাকিয়া সড়কের আলেকদিয়া পাড়া এলাকায় গতকাল শনিবার সকাল ১০টায় নছিমনের চাপায় আইনুল হক (৪০) নামের এক লাকড়ি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি চড়াপাড়া এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি