ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ট্রাকের চাপায় বিজন বসাক (২৬) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তরা সেতুর ওপর তাঁকে বহনকারী মোটরসাইকেলকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার তরা গ্রামের শঙ্খলাল বসাকের ছেলে বিজন জেলা শহরের লক্ষ্মীমণ্ডপ এলাকায় কাপড়ের ব্যবসা করতেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন বিজন। রাত আটটার দিকে পেছন দিক থেকে একটি ট্রাক ঘিওরের তরা সেতুর ওপর তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামসুল আলম বলেন, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি