ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ফাইভ স্টার মোড়ে গতকাল বৃহস্পতিবার সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আমিনুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হন। তাঁর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ গ্রামে। আমিনুল ইসলাম গতকাল বিকেলে বাড়ি থেকে বাইসাইকেলে মহাসড়ক দিয়ে পলাশবাড়ী উপজেলা শহরে যাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পীরগঞ্জ থেকে বগুড়াগামী সিএনজিচালিত একটি অটোরিকশা পেছন থেকে তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় সাদুল্যাপুর থানায় মামলা হয়েছে।