প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির নলছিটি উপজেলার বারইকরণ গ্রামে গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওবায়দুল হাওলাদার নামের (২৩) এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ওবায়দুল হাওলাদার উপজেলার বারইকরণ গ্রামের ইসাহাক হাওলাদারের ছেলে। তিনি পেশায় গাছ ব্যবসায়ী ছিলেন। সাত্তার হাওলাদারের বসতভিটায় গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। গতকাল দুপুরে ছেঁড়া তার সরানোর সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।