প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাট শিল্প ও বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ব্যবসায়ী পরিষদ ১৮টি পদের মধ্যে ১৭টিতে জয়লাভ করেছে। নির্বাচনে দুটি প্যানেল থেকে ১৮টি পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ব্যবসায়ী পরিষদের আবদুল হাকিম মণ্ডল ও জিয়াউল হক জিয়াসহ ১৭ জন নির্বাচিত হন। জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের আমিনুল বারী ও মাহমুদুল হকের প্যানেলের মাত্র একজন জয়ী হয়েছেন। ১৮ জন নির্বাচিত প্রার্থী পরবর্তী সময়ে কমিটির সভাপতি ও দুজন সহসভাপতি নির্বাচিত করবেন। বাকি ১৫ জন কমিটির নির্বাহী সদস্য হিসেবে গণ্য হবেন। গত বৃহস্পতিবার শহরের বাগিচাপাড়া চেম্বার ভবনে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আবুল কাশেম ঢালী।