ব্যবসায়ী মশিউর দ্বিতীয় দফা রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে ফোনালাপের অভিযোগে গ্রেপ্তার করা ব্যবসায়ী মশিউর রহমান ওরফে মামুনকে গতকাল শনিবার ঢাকা দ্বিতীয় দফায় এক দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
২৪ আগস্ট রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ উত্তরা থেকে মশিউরকে গ্রেপ্তার করে। পরে ডিবি তাঁকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গতকাল তাঁকে আবার সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হলে আদালত তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের সূত্র বলেছে, গত ২৪ ফেব্রুয়ারি সশস্ত্রবাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনার অভিযোগে গুলশান থানায় করা মামলায় মশিউরকে গ্রেপ্তার দেখানো হয়।