ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের কাঠ ব্যবসায়ীরা দুই সপ্তাহ ধরে ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। স্থানীয় ২৪ জন কাঠ ব্যবসায়ী ও ১০টি করাতকলের মালিক তাঁদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। ঘাঘর বাজার কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ক্ষিতিশ চন্দ্র মণ্ডল বলেন, কাঠ ব্যবসায়ীদের ওপর শতকরা দুই টাকা করে খাজনা ধার্য করা হয়েছে, যা তাঁদের কাছে অন্যায্য। l গোপালগঞ্জ প্রতিনিধি।