প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম বাজারে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীরা গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের দাদা মোড় এলাকায় এক বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় বাজারের সব দোকান বন্ধ ছিল। ব্যবসায়ীরা বৃষ্টির মধ্যে রাস্তায় নেমে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। এ সময় বক্তব্য দেন ব্যবসায়ী আলাউদ্দিন মিয়া, নুর হোসেন, আদুর রহমান, ইউসুফ আলী, আবুল হোসেন প্রমুখ। তাঁরা বলেন, ঈদকে সামনে রেখে শহরে চাঁদাবাজি বেড়ে গেছে। সন্ত্রাসীরা প্রায়ই বাজারের বিভিন্ন দোকানে গিয়ে জোর করে চাঁদা আদায় করছে। প্রশাসনের কাছে বারবার প্রতিকার চেয়েও কোনো লাভ হয়নি। এ ব্যাপারে এএসপি সার্কেল মাসুদ আলম বলেন, অভিযোগের ভিত্তিতে আজিজুল নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। কিন্তু আদালতের মাধ্যমে সে এখন জামিনে আছে। তাকেসহ অন্য চাঁদাবাজদের ধরার চেষ্টা চলছে।