ব্যবসায়ীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে কমলাপুর থেকে আসা একটি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে মিজানুর রহমান (৪২) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তাঁর পকেটে পাওয়া চিরকুট থেকে পুলিশ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক আজিজুল ইসলাম জানান, স্বজনেরা লাশ শনাক্ত করে। পুলিশ জানায়, ব্যবসায় মন্দার কারণে মিজানুর হতাশায় ভুগছিলেন। তাঁর বাসা সেন্ট্রাল রোডে।