ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া পৌর শহরের গোডাউনপাড়া মহল্লায় গত শুক্রবার রাতে আকস্মিক অগ্নিকাণ্ডে এক মুদি ব্যবসায়ীর বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সিংড়া থানা সূত্র জানায়, রাত ১১টার দিকে শহরের গোডাউনপাড়া মহল্লার মুদি ব্যবসায়ী শংকর চন্দ্র সরকারের বসতবাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে পুরো ঘর পুড়ে যায়। পরে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাড়ির সব মালামাল ভস্মীভূত হয়ে যায়। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসায়ী দাবি করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে যথাসাধ্য সহযোগিতা করা হবে। নাটোর প্রতিনিধি|