ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে গত রোববার দিবাগত রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। সশস্ত্র ডাকাতেরা পরিবারের লোকজনকে মারধর ও জিমিঞ্চ করে স্বর্ণালংকার, নগদ টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তার ভাতিজা মো. বাবলু (২২) ও ভাতিজি তানিয়া আক্তার (১৯) গুরুতর আহত হন। তাঁদের পাশের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সোয়া একটার দিকে ১৫-১৬ জনের একদল সশস্ত্র ডাকাত ওই গ্রামের ব্যবসায়ী মাঈন উদ্দিনের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা পাকা ভবনের লোহার ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। এর পর পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর ও অস্ত্রের মুখে জিমিঞ্চ করে লুটপাট চালায়। গৃহকর্তা মাঈন উদ্দিন অভিযোগ করেন, ডাকাতেরা ঘরের স্টিলের আলমারিসহ বিভিন্ন আসবাব ভেঙে নগদ পাঁচ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়।