ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার দত্তপাড়া বিসিক শিল্পনগরের সামনে গত বুধবার নাটোর-ঢাকা মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তাঁর নাম কানাইলাল আগরওয়ালা ওরফে কানু (৪৮)। তিনি শহরের নীচারবাজার এলাকার হরদয়ার আগরওয়ালার ছেলে। সদর থানা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পরপরই কানাইলাল মোটরসাইকেলে করে বিসিক শিল্পনগরের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এরপর তিনি সড়কে পড়ে গেলে বাসটি তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। নাটোর প্রতিনিধি