প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে সোমবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জাহাঙ্গীর হোসেন (৪০) নামের এক ব্যবসায়ী মারা গেছেন। তিনি হাতিরপুলের মোতালিব প্লাজায় মুঠোফোন সেটের ব্যবসা করতেন। ব্যবসায়ীর ভাই জালাল উদ্দিন বলেন, গত সোমবার জাহাঙ্গীর তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক কাজে সাভারে যান। সেখান থেকে দুই লাখ টাকা নিয়ে বাসে তিনি ঢাকায় ফিরছিলেন। বিকেল চারটার দিকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় তাঁকে বহনকারী বাসটি গিয়ে থামে। তখন সব যাত্রী নেমে যাওয়ার পর তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবহনকর্মীরা।