ব্যবসায়ীর সোয়া দুই লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চামড়া বিক্রি করে ফেরার পথে এক ব্যবসায়ীকে পিটিয়ে সোয়া দুই লাখ টাকা লুট করেছে ছিনতাইকারীরা।
ঈদের দিন বুধবার রাতে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার শিকার ব্যবসায়ী ইস্রাফিল মিয়া জানান, তিনি ঈদের দিন উপজেলার মুসুরী এলাকা থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে স্থানীয় ভুলতা গাউছিয়া বাজারে বিক্রি করেন। এরপর রাত আটটার দিকে দুই লাখ ২৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে মুড়াপাড়া বাজারের সামনে এলাকার চিহ্নিত কয়েকজন ছিনতাইকারী অস্ত্র ঠেকিয়ে তাঁর টাকা লুট করে। বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে বেদম প্রহার করে ছিনতাইকারীরা।